৭ নভেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ইরাকের বাগদাদে দেশটির প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাদিমির বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। এ ঘটনাকে হত্যা প্রচেষ্টা বলে উল্লেখ করেছে দেশটির সেনাবাহিনী। তবে প্রধানমন্ত্রী কাদিমি অক্ষত আছেন বলে নিশ্চিত করেছে তারা।
রোববার ভোরে বিস্ফোরকভর্তি ড্রোন দিয়ে এ হামলা চালানো হয়। এখন পর্যন্ত কোনও গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। খবর: রয়টার্স।
ইরাকি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলেছে, কাদিমির বাসভবনকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। হামলা ব্যর্থ হয়েছে, কাদিমি সুস্থ আছেন। তবে বিবৃতিতে হামলার ব্যাপারে বিস্তারিত উল্লেখ করা হয়নি।
ইরাকি প্রধানমন্ত্রীর সরকারি টুইটার অ্যাকাউন্ট থেকেও একটি পোস্ট দেয়া হয়েছে। সেখানে জানানো হয়, প্রধানমন্ত্রী নিরাপদ আছেন। সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
ইরান/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply