ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইসরাইল ও জার্মানির উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে ইসরাইল ও জার্মানি।

মঙ্গলবার বার্লিনে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বায়েরবকের সাথে এক যৌথ বিবৃতিতে ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন এ উদ্যোগের কথা জানান। খবর: ইয়েনি সাফাক।

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের এ পরমাণু কর্মসূচি মধ্যপ্রাচ্যের নিরাপত্তাব্যবস্থাকে ঝুঁকির মধ্যে ফেলবে।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বায়েরবক বলেন, ইরান যেভাবে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে তাতে আমরাও ইসরাইলের মতো উদ্বিগ্ন।

ইরানকে কখনই পরমাণু অস্ত্রের অধিকারী হতে দেয়া যাবে না। আমরা দুদেশই ইরানের এ কর্মসূচি রুখতে যৌথভাবে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাব।

ইরান/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *