ইরানে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত বেড়ে ৫১

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের দক্ষিণ খোরাসান প্রদেশে একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫১ জন হয়েছে।

স্থানীয় সময় শনিবার রাত ৯টার দিকে প্রদেশটির তাবাস শহরের একটি খনিতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসনের দেয়া তথ্য অনুযায়ী, বিস্ফোরণে কমপক্ষে ৫১ জন প্রাণ হারিয়েছেন এবং আরও ১৭ জন আহত হয়েছেন।

বিস্ফোরণের পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়। বর্তমানে সেখানে উদ্ধার অভিযান চলছে এবং আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, সেখানে এখনও উদ্ধার কাজ চলছে এবং আহতদের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। সেই সাথে স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে।

ইরান/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *