ইসরাইলি হামলায় গাজায় জার্মান পরিবারের ৬ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের হামলায় ফিলিস্তিনের গাজায় এক জার্মান পরিবারের ৬ সদস্য নিহত হয়েছেন। নিহত ওই ছয়জনের মধ্যে একজন ছিলেন চিকিৎসক।

অক্টোবরের শেষের দিকে নিজেদের ঘরে ইসরাইলি বোমা হামলার শিকার হয় ওই পরিবার।

জার্মান সংবাদপত্র সদেউৎশে জেইটুংয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরাইলি বোমা হামলার ফলে নিহত চিকিৎসক ইউসুফ আবুজাদাল্লাহর পাশাপাশি তার স্ত্রী আয়া এবং তাদের সন্তান ১০ বছর বয়সী সালাহউদ্দিন, ৯ বছর বয়সী মোহাম্মদ, ৩ বছর বয়সী আব্দুল রহমান এবং ওমর নামে এক অল্প বয়সি শিশুও নিহত হয়।

ইউসুফ আবুজাদাল্লাহ জার্মানির ডর্টমুন্ডের একটি হাসপাতালে কাজ শুরু করার আগে তার পরিবারের সাথে দেখা করতে গাজায় যান। সেখানে কেনা একটি জমিতে তিনি বাড়ি তৈরি করতে চেয়েছিলেন। তবে গত ২৫ অক্টোবর ইসরাইলি হামলার ফলে তিনি যে বাড়িতে তার পরিবারের সাথে থাকতেন সেই ঘরেই তিনি মারা যান।

ইউসুফ আবুজাদাল্লাহর ভাই আহমেদ আবুজাদাল্লাহ বলেছেন, তারা দুই সপ্তাহ পর ধ্বংসস্তূপ থেকে তার ভাই এবং তার পরিবারের সদস্যদের মৃতদেহ উদ্ধার করেন। খবর: আনাদোলু এজেন্সি।

যুদ্ধ/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *