ইসির সাথে বৈঠকে ইইউ বিশেষজ্ঞ দল

নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার সদস্যের নির্বাচন বিশেষজ্ঞ দলের সাথে বৈঠক করছেন নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা।

রোববার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় নির্বাচন কমিশনে বৈঠকটি শুরু হয়।

ইসি কর্মকর্তারা জানান, বৈঠকে সংস্থাটির নির্বাচনি বিশেষজ্ঞ ডেভিড নোয়েল ওয়ার্ড, নির্বাচনি বিশ্লেষক আলেকজান্ডার ম্যাটাস, সুইবেস শার্লট এবং আইন বিশেষজ্ঞ রেবেকা কক্স উপস্থিত রয়েছেন। বৈঠকে কোনও নির্বাচন কমিশনার উপস্থিত নেই। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথের নেতৃত্বে ইসির কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

এর আগে গত ২৯ নভেম্বর নির্বাচন কমিশনের (ইসি) সাথে যৌথসভা করে ইইউ। বৈঠকে ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলিসহ সংস্থাটির ১০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। ইসিকে তারা অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ দেয়।

ইসি/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *