ই-অরেঞ্জের বিরুদ্ধে ভ্যাট ফাঁকির মামলা

ই-অরেঞ্জের অ্যাম্বাসেডর হয়ে গ্রাহকদের তোপের মুখে পড়েছেন মাশরাফি বিন মোর্তজা

২৬ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): ই-অরেঞ্জ অনলাইন শপিং প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্যাট আইনে মামলা করেছে ভ্যাট গোয়েন্দা কর্তৃপক্ষ। ১৩ লাখ টাকার ভ্যাট ফাঁকি উদঘাটন হয়েছে ই-অরেঞ্জের বিরুদ্ধে।

ভ্যাট গোয়েন্দা পরিচালিত অভিযানে দেখা গেছে ই-অরেঞ্জ অনলাইন প্লাটফর্মে বিভিন্ন পণ্য বিক্রয় করে। কিন্তু তাদের প্রাপ্ত কমিশনের উপর ভ্যাট যথাযথভাবে প্রদান করে না। ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরের উপ-পরিচালক তানভীর আহমেদের নেতৃত্বে সম্প্রতি অভিযান পরিচালনা করে এই ভ্যাট ফাঁকির তথ্য উদঘাটন করা হয়।

বৃহস্পতিবার ভ্যাট গোয়ন্দা তদন্ত অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অভিযানে প্রতিষ্ঠানের বিভিন্ন স্থানে তল্লাশি করে হিসাব বিবরণী জব্দ করা হয়। এতে দেখা যায়, প্রতিষ্ঠানটি একটি নির্দিষ্ট মেয়াদে মোট ২৪৫ কোটি ৭৫ লাখ ৫৩ হাজার ২১৫ টাকার সেবা ও পণ্য ক্রয় করে এবং ২৪৯ কোটি ৬৩ লাখ ৪৭ হাজার ৭১০ টাকার সেবা ও পণ্য বিক্রয় করে। এই সেবা ও পণ্য বিক্রয়ের উপর ই-অরেঞ্জ ৩ কোটি ৮৭ লাখ ৯৮ হাজার ৪৯৫ টাকা কমিশন লাভ করে। প্রাপ্ত কমিশনের উপর ৫ শতাংশ হারে নির্ণীত ভ্যাটের পরিমাণ ১৯ লাখ ৩৯ হাজার ৯২৪ টাকা প্রযোজ্য হলেও প্রতিষ্ঠান মাত্র ৬ লাখ ২৩ হাজার ৭৬৭ টাকা পরিশোধ করেছে।

আরও পড়ুন: কাবুল বিমানবন্দরের বাইরে বিস্ফোরণ

ই-অরেঞ্জ প্রকৃত বিক্রয় তথ্য গোপন করায় সরকার ১৩ লাখ ১৬ হাজার ১৫৮ টাকা ভ্যাট থেকে বঞ্চিত হয়েছে। তাই ই-অরেঞ্জ ভ্যাট আইন লংঘন করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ই-অরেঞ্জ/টিটি/আরএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *