ঈদযাত্রা আনন্দদায়ক হয়েছে

নিউজ ডেস্ক: এবারের ঈদযাত্রা ঝামেলাহীন ও আনন্দদায়ক হয়েছে। মানুষ স্বচ্ছন্দে বাড়ি যেতে ও ফিরতে পারছে। এমনটাই বলেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

রোববার মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, গতবারের চেয়ে পশু কুরবানি এবার বেশি হয়েছে। তীব্র তাপদাহের মধ্যে ঈদে প্রশান্তির বৃষ্টি এসেছে। এটা আল্লাহর বিশেষ রহমত। এখন আমন ধান রোপণের সময়। তীব্র তাপদাহে ক্ষেত খামার চৌচির হয়ে পড়েছিল। বৃষ্টি হওয়ার ফলে কৃষকের কাছে ধানের বীজ রোপণ করা সহজ হয়েছে। কৃষকের কাছে এ বৃষ্টিটা ঈদের উপহার।

প্রতিমন্ত্রী জানান, গত শুক্রবার ঢাকা সদরঘাট টার্মিনালের লালকুঠি ঘাটে ‘এমভি ময়ুর-৭’ লঞ্চে অগ্নিকাণ্ড ঘটে। তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ায় কোন হতাহত হয়নি। নৌপরিবহন অধিদফতর ঘটনা তদন্তে ছয় সদস্যের একটি কমিটি করেছে। কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

তিনি বলেন, এদিকে গত শনিবার ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজ ‘ওটি সাগর নন্দিনী-২’ এ অগ্নিকাণ্ড ঘটে। রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। ওয়েল ট্যাংকারে আগুন না লাগায় বড় ধরনের বিপর্যয় থেকে বেঁচে গেছে। এই ঘটনায় ঝালকাঠি জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে।

প্রতিমন্ত্রী বলেন, নৌ-নিরাপত্তার জন্য যতটুকু প্রস্তুতি দরকার সেটি আগে পর্যাপ্ত ছিল না। গত ১৫ বছরে আমরা নিরাপত্তার জন্য যথেষ্ট ব্যবস্থা নেয়া হয়েছে। নৌপথ খননের ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি বলেন, নৌপথ খননের জন্য ড্রেজার সংগ্রহ করছি। আগামী ৩ বছর পর আধুনিক নৌপথ ও নৌ-নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা দেখা যাবে। এ লক্ষ্যে যেসব ব্যবস্থা নেয়া দরকার সেটি করতে পারবো।

খালিদ মাহমুদ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *