ঈদের ছুটি বাড়ল

নিউজ ডেস্ক: অবশেষে ঈদুল আজহার ছুটি একদিন বেড়েছে। সোমবার (১৯ জুন) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আগামী ২৭ জুন ছুটি অনুমোদন করা হয়।

বৈঠকের একটি দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

এতে এবার ঈদে আগামী ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

কুরবানির ঈদ কবে হবে সেটি আজই নির্ধারণ করা হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৯ জুন মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় এ উৎসব হবে বলে ধারণা করা হচ্ছে।

আজ সন্ধ্যায় চাঁদ দেখা গেলে মঙ্গলবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। এ ক্ষেত্রে বাংলাদেশে আগামী ২৯ জুন ঈদুল আজহা উদযাপিত হবে।

এর আগে ঈদ উদযাপন নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ঈদের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করে। একই সাথে ছুটি একদিন বাড়ানোর দাবি জানিয়েছিল বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি।

ছুটি/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *