ঈদে চলবে ৯ জোড়া বিশেষ ট্রেন

নিউজ ডেস্ক: ঈদুল ফিতরে ঘরমুখো এবং ফিরতি যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ৯ জোড়া বিশেষ ট্রেন চলবে। এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী মোহাম্মদ নূরুল ইসলাম সুজন।

বুধবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর রেলভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী।

নূরুল ইসলাম সুজন বলেন, ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ৯ জোড়া বিশেষ ট্রেন চালানো হবে।

এর আগে মঙ্গলবার রেলভবনে এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী জানান, ঈদুল ফিতরের আগাম টিকিট বিক্রি আগামী ৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে। ঈদযাত্রার সব টিকিট বিক্রি হবে অনলাইনে। কাউন্টারে কোনও টিকিট বিক্রি হবে না।

মন্ত্রী আরও জানান, এ লক্ষ্যে ১ এপ্রিল থেকে কাউন্টারে টিকিট বিক্রি না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঈদের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৭ এপ্রিল থেকে।

রেলমন্ত্রী/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *