ঈদ জামাত

ঈদুল আযহা উপলক্ষ্যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ছয়টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৭টায় হবে প্রথম জামাত। এরপর পর্যায়ক্রমে ৭টা ৫০ মিনিট, ৮টা ৪৫ মিনিট, ৯টা ৩৫ মিনিট, ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে পাঁচটি জামাত। ষষ্ঠ বা সবশেষ জামাত হবে বেলা ১১টা ১০ মিনিটে।

সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

ইসলামিক ফাউন্ডেশনের সময়সূচি অনুযায়ী বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাতের ইমামতি করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান, মুকাব্বির থাকবেন ক্বারী কাজী মাসুদুর রহমান।

সকাল ৭ টা ৫০ মিনিটে দ্বিতীয় জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, মুকাব্বির থাকবেন ক্বারী হাবিবুর রহমান মেশকাত।

সকাল ৮ টা ৪৫ মিনিটে তৃতীয় জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা এহসানুল হক, মুকাব্বির থাকবেন মাওলানা ইসহাক।

সকাল ৯টা ৩৫ মিনিটে চতুর্থ জামাতে ইমামতি করবেন পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাসেম, মুকাব্বির থাকবেন মোহাম্মদ শহীদুল্লাহ।

সকাল ১০ টা ৩০ মিনিটে পঞ্চম জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস হাফেজ মাওলানা ওয়ালিয়ূর রহমান খান, মুকাব্বির থাকবেন খাদেম হাফেজ মোহাম্মদ আব্দুল মান্নান।

বেলা ১১ টা ১০ মিনিটে ষষ্ঠ ও সবশেষ জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের সাবেক উপ-পরিচালক মাওলানা মুহাম্মদ আব্দুর রব মিয়া, মুকাব্বির থাকবেন খাদেম হাফেজ মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ ‘মসজিদুল জামিআয়’ ঈদুল আযহা’র জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের এই জামাত অনুষ্ঠিত হবে। এই ঈদ জামাতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র ইমাম খতীব ডক্টর সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ হল জামে মসজিদে সকাল ৮ টায় ঈদুল আযহা’র জামাত অনুষ্ঠিত হবে।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আয়োজনে এবার রাজধানীর কোথাও ঈদ জামাত অনুষ্ঠিত হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *