নিউজ ডেস্ক: উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর ইয়াসমীন আরা লেখার মা ছাবিরা রউফ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর।
বুধবার রাত একটা ৫মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও পাঁচ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ডক্টর ইয়াসমীন আরা লেখা আর্ট নিউজকে জানান, তার মা হার্ট অ্যাটাকের কারণে ইউনাইটেড হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন।
উত্তরা ইউনিভার্সিটি সূত্রে জানা গেছে, গোপালগঞ্জে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
শোক/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply