উত্তর কোরিয়ায় ১১ দিন হাসি নিষিদ্ধ

১৮ ডিসেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): উত্তর কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম জং ইলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগে থেকে জিন্স প্যান্ট পরা, স্টাইল করে চুল কাটা কিংবা কান ফোটানো নিষিদ্ধ করেছিল। এবার দেশটির প্রেসিডেন্ট কিম জং উন ১১ দিনের জন্য দেশজুড়ে হাসি নিষিদ্ধ করলেন।

শুক্রবার উত্তর কোরিয়ার সাবেক নেতা কিম জং ইলের দশম মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শোক জানাতে পিয়ংইয়ং কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। খবর: এপি।

খবর বলা হয়, কিম জং ইলের দশম মৃত্যুবার্ষিকীতে ১১ দিনের জন্য দেশজুড়ে হাসি নিষিদ্ধ করছে কিম জং উন প্রশাসন। এছাড়া বাজার করা, মদ খাওয়াও নিষিদ্ধ করা হয়েছে। একই সাথে সব ধরনের বিনোদনমূলক কার্যকলাপ বন্ধ রাখার নির্দেশও দেয়া হয়েছে।

গোটা দেশ আগামী ১১ দিন কিম জং ইলের মৃত্যু শোক পালন করবে। তাই ওই সময়ে কোনও শেষকৃত্য করা যাবে না। জন্মদিনও পালন করা যাবে না।

প্রশাসনের পক্ষ থেকে এসব নির্দেশ সংবলিত আদেশে বলা হয়েছে, ১১ দিন এসব নিয়ম ভাঙলে দেশটির বাসিন্দাদের কঠোর শাস্তির মুখে পড়তে হবে।

শোকের এই দিনগুলোতে উত্তর কোরিয়ার সাবেক এই নেতার নানা কর্মকাণ্ড প্রদর্শনীর মাধ্যমে দেশবাসীর সামনে তুলে ধরা হবে।

একটি সূত্র গণমাধ্যমে বলেন, তাদেরকে বলা হয়েছে, শোক পালনের এই সময়ে কোনও পরিবারের সদস্য মারা গেলে উচ্চস্বরে কাঁদা যাবে না। শোক পালন শেষ হয়ে গেলেই কেবল মৃতদেহ বের করা যাবে।

কিম পরিবারের দ্বিতীয় শাসক কিম জং ইল। দীর্ঘ ১৭ বছর যাবত তিনি উত্তর কোরিয়া শাসন করেন। ২০১১ সালের ১৭ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। রয়টার্সের খবর অনুসারে, মৃত্যুর দুইদিন পর্যন্ত রাষ্ট্রীয় গণমাধ্যম কিম জং ইলের মৃত্যুর খবর প্রচার করেনি।

উত্তর কোরিয়া/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *