১৫ মে ২০২২ (নিউজ ডেস্ক): মাত্র তিন দিনের মধ্যে উত্তর কোরিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আট লাখ ২০ হাজার ৬২০ জন।
এদের মধ্যে তিন লাখ ২৪ হাজার ৫৫০ রোগী হাসপাতালে চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ১৫ জনের। খবর: দ্য গার্ডিয়ান।
পরিস্থিতি সামাল দিতে গত বৃহস্পতিবারই দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছে শীর্ষ নতা কিম জং উন প্রশাসন।
বৃহস্পতিবার কোভিডে প্রথম মৃত্যু ঘিরে উত্তর কোরিয়ার সংক্রমণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। তবে এ মুহূর্তে স্বাস্থ্য কর্মকর্তাদের চিন্তা আরও বাড়িয়ে তুলেছে সংক্রমিতের সংখ্যার চাপ।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত কয়েক দিনে সব মিলিয়ে ৪২ জনের মৃত্যু হয়েছে করোনায়। মাত্র তিন দিনে করোনা আক্রান্তের সংখ্যা হয়েছে ৮ লাখ ২০ হাজার ৬২০।
উত্তর কোরিয়ায় গত বুধবার সরকারিভাবে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ার কথা স্বীকার করার পর দেশজুড়ে লকডাউনের নির্দেশ দেয়া হয়েছে।
দেশটিতে ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ধরন ওমিক্রন। দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম কেসিএনএর প্রতিবেদনে বলা হয়েছে- রাজধানী পিয়ংইয়ংয়ে ওমিক্রনের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
দেশটির শীর্ষ নেতা কিম জং উনকে এক টিভি ভাষণে প্রথমবারের মতো মাস্ক পরতে দেখা যায়। কিম জং উন করোনার এ প্রাদুর্ভাব মোকাবেলার প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠক করছেন।
করোনা ভাইরাস/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply