উত্তর মেসিডোনিয়ায় হাসপাতালে আগুন

০৯ সেপ্টেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ উত্তর মেসিডোনিয়ার তেটোভো শহরে করোনা রোগীদের জন্য তৈরি একটি অস্থায়ী হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ কোভিড রোগীর মৃত্যু হয়েছে।

বুধবার এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। খবর: বার্তা সংস্থা রয়টার্স।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ভেঙ্কো ফিলিপস এক টুইট বর্তায় বলেন, এখন পর্যন্ত আগুনে ১০ জনের খবর নিশ্চিত হওয়া গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এটি খুবই দুঃখের একটি দিন।

তিনি জানান, জরুরিভাবে বেশ কিছু রোগীকে রাজধানী স্কোপজের হাসপাতালে পাঠানও হয়েছে।

ভেঙ্কো ফিলিপস আগুনকে ‘ভয়াবহ দুর্ঘটনা’ হিসেবে উল্লেখ করেন। তবে এ সম্পর্কে তিনি বিস্তারিত কিছু বলেননি।

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবি ও ভিডিওতে দেখা যায়, তোতোভোর মূল সড়কের পাশে একটি ভবনে আগুন জ্বলতে দেখা যাচ্ছে এবং কালো ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ।

আগুন লাগার সময় ওই হাসপাতালে কত রোগী চিকিৎসাধীন ছিলেন তা জানা যায়নি।

দেশটিতে ২০ লাখ মানুষের বসবাস। মেসিডোনিয়ায় এক লাখ ৮০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ছয় হাজার ১৫৩ জনের।

অগ্নিকাণ্ড/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ