উন্নত জাতি গঠনে আধুনিক শিক্ষার বিকল্প নেই

২ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, উন্নত জাতি গঠনে আধুনিক ও যুগোপযোগী শিক্ষার কোন বিকল্প নেই।

শনিবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদ্রাসার নবনির্মিত আইসিটি ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এমএ মান্নান বলেন, দেশে এখনও ২০ থেকে ৩০ ভাগ মানুষ নিরক্ষর, এর মধ্যে নারী শিক্ষায় বেশি পিছিয়ে আছি আমরা। সেটা উত্তরণে নানা উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর উন্নত জাতি গঠনে আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠায় সরকার নিরলসভাবে কাজ করছে।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার সব সময়ই জনবান্ধব ও উন্নয়নের সরকার। এদেশের যত উন্নয়ন ও অর্জন সবই আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। বিএনপি বা অন্য কারও দ্বারা দেশের দুর্নাম ছাড়া অন্য কিছু তারা অর্জন হয় নাই। তাই, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ হাতকে আরও শক্তিশালী করতে তিনি জনগণের প্রতি আহ্বান জানান।

সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি সৈয়দ লাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সৈয়দ আবুল কাসেম, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য গীতিকবি সৈয়দ দুলাল, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু। এ সময় জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পরিকল্পনামন্ত্রী/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *