উহানে ডব্লিউএইচও প্রতিনিধিরা

০৩ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): চীনের উহানে একটি গবেষণাগার পরিদর্শন করবেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পরিদর্শকরা। এই পরীক্ষাগার থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়ে থাকতে পারে বলে ধারনা করছেন বিশেষজ্ঞরা।

করোনা ভাইরাসের উৎস তদন্তে উহানে এই ভাইরাস ইনস্টিটিউট পরিদর্শন হবে বিজ্ঞানিদের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। খবর: এএফপি।

এ প্রতিষ্ঠান বিশ্বের সবচেয়ে মারাত্মক বিভিন্ন রোগ নিয়ে গবেষণা করে থাকে। এ গবেষণাগারে ভাইরাস কিভাবে জীবজন্তু থেকে মানব দেহে ছড়ায় তা পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

বিজ্ঞানীদের ধারণা কোভিড-১৯ ভাইরাস বাদুড় থেকে অন্য স্তন্যপায়ী জীবের মাধ্যমে মানব দেহে ছড়িয়ে পড়ে থাকতে পারে। তবে এ ক্ষেত্রে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোন প্রমাণ পাওয়া যায়নি।

করোনা ভাইরাস/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *