৩ সেপ্টেম্বর ২০২২ (নিউজ ডেস্ক): চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় আবার বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী ৭ সেপ্টেম্বর পর্যন্ত ফরম পূরণ করতে পারবে শিক্ষার্থীরা।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আবুল বাশার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য কারণে যেসব শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা-২০২২–এর ফরম পূরণ যথাসময়ে করতে পারেনি, তারা ৭ সেপ্টেম্বর পর্যন্ত ফরম পূরণ করতে পারবে। আর ‘সোনালী সেবা’র মাধ্যমে ফি পরিশোধের সময় ৮ সেপ্টেম্বর পর্যন্ত পুনর্নির্ধারণ করা হয়েছে।
উল্লিখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করবে। প্রতিষ্ঠানপ্রধান বিষয়টি নিশ্চিত করবেন।
এইচএসসি/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD












Leave a Reply