এইচএসসির ফল প্রকাশ আগামীকাল

২৯ জানুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক): আগামীকাল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করা হবে।

৩০ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সকাল সাড়ে ১০টায় এইচএসসি ও সমমান পরীক্ষার (২০২০) এই ফল ঘোষণা করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ফল ঘোষণা অনুষ্ঠানে যুক্ত থাকবেন।

আজ শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

শিক্ষা/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *