০৬ নভেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন শেষ হয়ে গেলেও শেষ হয়নি ভোট গণনা। কয়েকটি অঙ্গরাজ্যের ভোট গণনা শেষ না হওয়ায় এখনও চূড়ান্ত ফল প্রকাশ হয়নি। তবে বিভিন্ন রাজ্যের ফল অনুযায়ী এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন বাইডেন।
জর্জিয়াতে ভোট গণনার শুরুতে ট্রাম্প এগিয়ে থাকলেও শেষের দিকে প্রায় হাজার ভোটে এগিয়ে গিয়েছেন বাইডেন। তবে রাজ্যটির কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবারের মধ্যে এই রাজ্যের চূড়ান্ত ফলাফল পেয়ে যাওয়ার বিষয়ে আশাবাদী তারা। খবর: এএফপি।
এদিকে, প্রায় ৮৯ শতাংশ ভোট গণনা শেষে নেভাদায় ১১ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন বাইডেন। নসিলভ্যানিয়ায় ট্রাম্পের এগিয়ে থাকার ব্যবধান ১৮ হাজার ভোটে নেমে এসেছে। সেখানে এখনও লক্ষাধিক ভোট গণনা বাকি।
অ্যারিজোনায় বাইডেন অনেক ভোটে এগিয়ে থাকলেও বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ৪৬ হাজার ভোটে।
আলাস্কা ও নর্থ ক্যারোলাইনায় এখনও ভোট গণনা চলছে। দুই রাজ্যেই এগিয়ে রয়েছেন ট্রাম্প।
প্রেসিডেন্ট হওয়ার জন্য একজন প্রার্থীকে ৫৩৮ ইলেকটোরাল ভোটের মধ্যে ২৭০টি পেতে হবে। বাইডেন ইতোমধ্যে ২৬৪টি পেয়ে এগিয়ে আছেন। প্রয়োজন ৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট ট্রাম্পের প্রয়োজন ৫৬ ভোট।
আন্তর্জাতিক/এসকেএম/কিউটি















Leave a Reply