এজলাসে অসুস্থ হয়ে পড়লেন পরীমনি

১০ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): জামিন নিতে আদালতে গিয়েছিলেন হালের ক্রেজ পরীমনি ও তার দুই সহযোগী। সেখানে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।

আদালতে অসুস্থ হয়ে পড়ার কারণে পুলিশ সদস্যরা পরীমনিকে তার গাড়িতে পৌঁছে দেন।

রবিবার ঢাকা মহানগর মেজিস্ট্রেট সত্যব্রত শিকদার তার জামিনের আদেশ দেন।

আমাদের আদালত প্রতিনিধি জানিয়েছেন, দুপুর পৌণে ২টার দিকে আদালতে আসেন পরীমনি। সিঁড়ি বেয়ে ৬ তলায় উঠতে গিয়ে হাঁপিয়ে ওঠেন তিনি। ফলে জামিন শুনানির শেষ দিকে তিনি এজলাসের ভিতরেই শুয়ে পড়েন। দায়িত্বরত পুলিশ সদস্যরা ভীড় সরিয়ে পরীমনিকে তার গাড়িতে পৌঁছে দেন।

উল্লেখ্য, গত ৪ আগস্ট র‌্যাবের একটি টিম পরীমনির বনানীর বাসায় অভিযান পরিচালনা করে। সে সময় তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয় বলে দাবি করা হয়। এ বিষয়ে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়।

আরও পড়ুন: পরীমনির জব্দ করা আলামত ফেরতের নির্দেশ

দফায় দফায় রিমান্ডে নেয়া এবং জামিন না পাওয়ার কারণে পরীমনি হাইকোর্টের শরণাপন্ন হন। পরে ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ শুনানী শেষে ৫০ হাজার টাকা মুচলেকায় পরীমনির জামিন আবেদন মঞ্জুর করেন। পরদিন পয়লা সেপ্টেম্বর কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পান চিত্রনায়িকা পরীমনি।

পরীমনি/টিটি/আরএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *