১৬ ফেব্রুয়ারি ২০২১ (বিনোদন ডেস্ক): আত্মহত্যা করেছেন সুশান্ত সিং রাজপুতের সহ-অভিনেতা সন্দীপ নাহার। সোমবার রাতে মুম্বাইয়ের গুরগাঁও এলাকায় অভিনেতার নিজের বাসা থেকেই তার মৃতদেহ উদ্ধার হয়েছে।
সোমবার রাতে মুম্বাইয়ের গোরেগাঁও এলাকায় নিজ বাসা থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। খবর: টাইমস অব ইন্ডিয়া।
খবরে জানা যায়, ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করে দীর্ঘ বার্তা দিয়েছিলেন সন্দীপ নাহার। সেখানে তিনি বলেছেন, আত্মহত্যা করতে যাচ্ছেন। তার এই কৃতকর্মের জন্য পরিবারের কেউ দায়ী নন বলে জানান তিনি।
ওই ভিডিওবার্তায় সন্দীপ আরও জানান, তিনি ব্যক্তিগত ও পেশাগত জীবনে বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন।
প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ সিনেমায় সহঅভিনেতা হিসেবে কাজ করেছেন সন্দীপ। এ ছাড়া অক্ষয় কুমারের ‘কেসারি’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।
সন্দীপ নাহার/এসকেএম
















Leave a Reply