এবার ঢাকা চলচ্চিত্র উৎসবে ‘প্রিয় মালতী’

বিনোদন ডেস্ক: শঙ্খ দাশগুপ্তের ‘প্রিয় মালতী’ গত বছর প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শক-সমালোচকের প্রশংসা কুড়ায়। মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমাটি দেখে প্রশংসা করেছিলেন তার সহকর্মীরাও। এবার ঢাকা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে সিনেমাটি। নির্মাতা এক ফেসবুক পোস্টে খবরটি নিশ্চিত করেছেন।

গত বছরের ২০ ডিসেম্বর নির্মাতা শঙ্খ দাশগুপ্তের ‘প্রিয় মালতী’ দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটেছে মেহজাবীন চৌধুরীর। এর আগে ছবিটি ৪৫তম কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবং ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইন্ডিয়ায় ছবিটি প্রদর্শিত হয়।

এবার ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রদর্শিত হতে যাচ্ছে। আগামীকাল সন্ধ্যা সাতটায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে দেখা যাবে ‘প্রিয় মালতী’।

মুক্তির আগে নির্মাতা জানান, সিনেমায় মালতী চরিত্রটিকে সামাজিক, অর্থনৈতিক, মানসিক সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়। দেশের অনেক নারীর জীবনেই এমন ঘটনা আছে। জীবনসংগ্রামের পাশাপাশি প্রচলিত কিছু নিয়মকেও প্রশ্ন করেছেন তিনি।

২০২৩ সালের সেপ্টেম্বর-অক্টোবরে ঢাকা-বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে ছবির শ্যুটিং হয়েছে। ছবিটি প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি।

মেহজাবীন ছাড়া ছবিটিতে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, সমু চৌধুরী, আনিসুল হক বরুণ, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ অন্যরা।

মেহজাবীন/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *