১২ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): বিয়ে ও মাতৃত্ব নিয়ে সম্প্রতি আলোচনায় এসেছেন পরীমনি। এবার দিয়েছেন নতুন খবর। নির্বাচনের মাঠে দেখা যাবে এ সুদর্শনীকে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিচ্ছেন এই আলোচিত তারকা।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেলে পরীমনি কার্যনির্বাহী সদস্যপদে নির্বাচন করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন একই প্যানেলের সহসাধারণ সম্পাদক পদপ্রার্থী চিত্রনায়ক সাইমন সাদিক।
তিনি বলেন, পরীমনির অনুমতি নিয়ে তার জন্য সোমবার নমিনেশন ফরম তুলেছিলাম। গত রাতে তিনি স্বাক্ষর করেছেন। তিনি আমাদের সাথে নির্বাচন করছেন।
বিষয়টি নিশ্চত করে পরীমনি বলেন, গতকাল মনোনয়নপত্র হাতে পেয়েছি। রাতে স্বাক্ষর করেছি।
নির্বাচন প্রসঙ্গে এই নায়িকা বলেন, আমি যতটুকু জানি, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি শিল্পীদের স্বার্থরক্ষায় কাজ করে। আমি সব সময় সাধারণ শিল্পীদের পাশে থাকার চেষ্টা করেছি। এমনকি বছরে দুই ঈদে আর্থিক কষ্টে থাকা চলচ্চিত্রশিল্পীদের নিয়ে একসাথে উৎসব পালনের চেষ্টা করি। সমিতিতে থেকে সেই কাজটি আমার জন্য আরও সহজ হবে।
পরীমনি/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















Leave a Reply