এবার সিয়েরা লিওনের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক: নির্বাচনে অনিয়মসহ গণতান্ত্রিক চর্চা বাধাগ্রস্ত করার অভিযোগে আফ্রিকার দেশ সিয়েরা লিওনের ওপর ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানিয়েছেন, চলতি বছরের জুনে সিয়েরা লিওনের জাতীয় নির্বাচনে ব্যাপক কারচুপির সাথে জড়িত থাকা অভিযুক্তরা এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন।

তিনি বলেন, ভোটারসহ নির্বাচন পর্যবেক্ষক ও নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিদের ভয়ভীতি দেখানোসহ নির্বাচন প্রক্রিয়ার ওপর অযাচিত হস্তক্ষেপের অপরাধে তাদের ওপর এই ভিসা নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতিতে বলা হয়, সিয়েরা লিওন ও বিশ্বজুড়ে গণতন্ত্রকে সমর্থন ও এগিয়ে নিতে বদ্ধপরিকর যুক্তরাষ্ট্র। গত ২৪ জুন সিয়েরা লিওনে অনুষ্ঠিত নির্বাচনে গণতন্ত্রকে অবমূল্যায়ন ও বাধাগ্রস্ত করার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে অভিবাসন ও জাতীয়তা আইনের ২১২ (এ) (৩) (সি) সেকশনের আওতায় আজ আমি ভিসা নীতি ঘোষণা করছি।

বিবৃতিতে আরও বলা হয়, এই ভিসা নীতি সিয়েরা লিওনের সুনির্দিষ্ট ব্যক্তিদের ক্ষেত্রে কার্যকর হবে। কোনও সাধারণ মানুষ সরাসরি এর আওতায় পড়বে না। যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সিয়েরা লিওনের মানুষের আকাঙ্খার প্রতিফলন।

এর আগে ১৯ আগস্ট মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিকারাগুয়ার ১০০ জন ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *