২২ আগস্ট ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস প্রথমবারের মত এশিয়া সফর শুরু করেছেন। তালেবানদের ক্ষমতা গ্রহণ এবং আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর তিনি এই সফরে এ অঞ্চলে ওয়াশিংটনের অঙ্গীকারের কথা পুনরায় তুলে ধরবেন।
রোববার ভারতীয় বংশোদ্ভুত হ্যারিস সিঙ্গাপুর পৌঁছুবেন। আগামীকাল সোমবার এই নগর রাষ্ট্রের নেতাদের সাথে বৈঠকের মাধ্যমে তার সফর কার্যক্রম শুরু হবে।
কমলা হ্যারিস তার সফরে সিঙ্গাপুর এবং ভিয়েতনামে যাবেন এবং শীর্ষ নেতাদের সাথে বৈঠক করবেন। বৈঠকে তিনি যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরযোগ্যতার ব্যাপারে মিত্রদের মতামত জানতে চাইবেন।
যুক্তরাষ্ট্রের এক সিনিয়র কর্মকর্তা বলেন, ভাইস প্রেসিডেন্ট তার এই সফরে এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার বাস্তবায়নে করণীয় বিষয়ে সুস্পষ্টভাবে অবহিত হবেন।
এদিকে কমলা হ্যারিসের ভিয়েতনাম সফর নিয়ে সমালোচনা হচ্ছে। কেউ কেউ অভিযোগ করছেন, কাবুল বিমান বন্দর থেকে যখন মার্কিনী, অন্যান্য বিদেশী এবং তাদের আফগান মিত্রদের সরিয়ে নিতে মার্কিন বাহিনীর নাকাল অবস্থা তখন কমিউনিস্ট দেশটি সফরের মাধ্যমে জনমত এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।
কমলা হ্যারিস মঙ্গলবার দিনের শেষদিকে ভিয়েতনামে পৌঁছুবেন। যুক্তরাষ্ট্রের কোন ভাইস প্রেসিডেন্টের এটিই প্রথম ভিয়েতনাম সফর। বাইডেন প্রশাসনের অধীনে কমলা হ্যারিসই প্রথম শীর্ষ পর্যায়ের নেতা হিসাবে এই অঞ্চল সফর করছেন।
কমলা হ্যারিস/এসকেএম
















Leave a Reply