এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

২৭ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করে প্রকাশ করেছে সরকার। আগামী ১৪ নভেম্বর থেকে এসএসসি এবং ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ দুই পাবলিক পরীক্ষার এ সূচি চূড়ান্ত করে প্রকাশ করেছে।

এসএসসি পরীক্ষার সূচিতে দেখা গেছে আগামী ১৪ নভেম্বর পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষা হবে। ২৩ নভেম্বর পৌরনীতি ও নাগরিকতা, অর্থনীতি এবং ব্যবসায় উদ্যোগ বিষয়ের পরীক্ষার মাধ্যমে এসএসসি পরীক্ষা শেষ হবে।

আর এইচএসসি পরীক্ষায় তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হয়ে শেষ হবে ৩০ ডিসেম্বর।

সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা এবং দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৩টা— দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

করোনা মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।

প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় অংশের মাঝে কোনও বিরতি থাকবে না। প্রতিটি পরীক্ষার জন্য দেড় ঘণ্টা করে সময় দেয়া হবে।

শিক্ষাপ্রতিষ্ঠান/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *