১২ এপ্রিল ২০২২ (বিনোদন ডেস্ক): বলিউডের বিয়ের আবহ এবার টলিউডেও ভর করেছে। একদিকে রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ের ধুমধাম চলছে। অন্যদিকে টালিউডের অন্যতম জনপ্রিয় তারকা জুটি দেব ও রুক্মিণী মৈত্রের বিয়েরপিঁড়িতে বসার খবরেও ভেসে আসছে।
সম্প্রতি দেব নিজেই বিয়ের খবর জানিয়েছেন। খবর: জি নিউজ।
জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণীর সাথে দেবের প্রেম পুরনো বিষয় নয়। তবে তারা কবে বিয়ে করছেন সে বিষয়ে এতদিন উত্তর না মিললেও বিভিন্ন সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে বিয়ে করবেন তা ঘোষণা করেছেন দেব। জানিয়েছেন, এপ্রিলেই বসবে বিয়ের আসর।
রাহুল মুখোপাধ্যায় পরিচালিত ‘কিশমিশ’ ছবিটি আগামী ২৯ এপ্রিল মুক্তি পাচ্ছে। ছবিটিতে নায়ক-নায়িকার ভূমিকাতে দেব-রুক্মিণীকে দেখা যাবে। ছবিটির প্রচারের জন্য শনিবার দক্ষিণ কলকাতার একটি প্রথম সারির মলে উপস্থিত হন তারা। আর সেখানেই বিয়ের বিষয়টি খোলাসা করেন দেব।
দেব/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply