ওমিক্রনের টিকা তৈরির ঘোষণা অ্যাস্ট্রাজেনেকার

২২ ডিসেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর টিকা উৎপাদনের ঘোষণা দিয়েছে টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে এই টিকা তৈরির কাজ চলছে বলে সংস্থাটি জানিয়েছে। খবর রয়টার্সের।

অ্যাস্ট্রাজেনেকার এক মুখপাত্র বিবৃতিতে বলেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাথে মিলে আমরা ওমিক্রন ভ্যারিয়েন্টের জন্য টিকা তৈরির প্রাথমিক পদক্ষেপ নিয়েছি। তবে এই বিবৃতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি অক্সফোর্ড কর্তৃপক্ষ।

গত সপ্তাহে এক ল্যাব স্টাডিতে ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর টিকা তৈরির প্রাথমিক সফলতা পেয়েছে অ্যাস্ট্রাজেনেকা।

উল্লেখ্য, গত ২৪ নভেম্বর নতুন এই ধরন দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়ার কথা জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। প্রাথমিকভাবে নতুন ধরনটিকে ‘বি.১.১.৫২৯’ নামে ডাকা হচ্ছিল। পরে ডব্লিউএইচও নতুন এ ধরনের নামকরণ করে ওমিক্রন। এবং একে উদ্বেগজনক ধরন বলে আখ্যায়িতও করে।

ওমিক্রন/এসকেএম

http://artnewsbd.com     

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ