২ জানুয়ারি ২০২১ (বিনোদন ডেস্ক): প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনয়শিল্পী মনোয়ার হোসেন ডিপজল। ৭ পর্বের ওয়েব সিরিজ ‘জিম্মি’তে অভিনয় করবেন তিনি।
এ প্রসঙ্গে ডিপজল বলেন, এখনও সিনেমা ঘিরেই তার সব চিন্তাভাবনা। এ কারণে যুগের সাথে তাল মিলিয়ে ওয়েব সিরিজে নাম লেখাচ্ছেন তিনি।
গণমাধ্যমে ডিপজল বলেন, চলচ্চিত্রের মানুষ আমি। চলচ্চিত্রই আমার ধ্যান-জ্ঞান। এর বাইরে অন্যকিছু নিয়ে তেমন ভাবি না। প্রযুক্তিকে অস্বীকার করা যায় না। দর্শকরা নিত্য নতুন বিষয় দেখতে চায়। সে জন্য চিন্তা করলাম সময়ের সাথে তাল মিলিয়ে চলি। সবাই যেহেতু ওটিটি কন্টেন্ট বেশি পছন্দ করছে তাই ওয়েব ফিল্ম ও সিরিজ নিয়ে পরিকল্পনা নিয়েছি। সিরিজটি দেখে দর্শক সিনেমার স্বাদ পাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
ডিপজলের প্রযোজনায় এই ওয়েব সিরিজটিতে অভিনয় করবেন দেশের নামকরা অভিনয় শিল্পীরা। তাদের মধ্যে রয়েছেন শহিদুজ্জামান সেলিম, মানতাশা মিম, মাসুম বাশার ও মিলি বাশারের মতো তারকারা।
জিম্মি ওয়েব সিরিজটিতে অ্যাকশন, সাসপেন্স ও থ্রিলার সবই পাওয়া যাবে বলে জানিয়েছেন পরিচালক মনতাজুর রহমান আকবর।
ডিপজল/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply