কখন কোথায় ঈদের জামাত

২ মে ২০২২ (নিউজ ডেস্ক): আগামীকাল পবিত্র ঈদুল ফিতর। ঈদের জামাতের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

দেখা গেছে শাওয়াল মাসের চাঁদ। ছবি: আর্ট নিউজ

জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি, বিচারপতিগণ, মন্ত্রী পরিষদের সদস্যবর্গ, মুসলিম বিশ্বের কূটনীতিকবৃন্দ জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন বলে আশা করা যাচ্ছে। ঈদগাহে মহিলাদের জন্যও আলাদা নামাজের ব্যবস্থা করা হয়েছে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবারও জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে পাঁচটি ঈদের নামাযের জামাত অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বায়তুল মুকাররম মসজিদে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়, এরপর পর্যায়ক্রমে ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে শেষ ঈদ জামাত।

আরও পড়ুন:

এছাড়া রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের প্রধান সমাজ কল্যাণ কর্মকর্তা মোহাম্মদ মামুন-উল-হাসান জানান, সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে ৫টি করে মোট ২৭০টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

ঈদ জামাত/এএমএম/কিউটি

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *