নিউজ ডেস্ক: সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে এবার মুসল্লিরা ২৯টি রোজা রাখছেন। আর এর মধ্য দিয়েই শুরু হচ্ছে ঈদ উৎসব। আজ রোববার (৩০ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। সৌদি আরবে রোববার ঈদ হওয়ার কারণে বাংলাদেশে সোমবার ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে।
মসজিদভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারমাইন শনিবার চাঁদ দেখার তথ্য নিশ্চিত করেছে। সৌদি আরবের সুদাইর ও তুমাইরে স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে আনুষ্ঠানিবভাবে চাঁদ দেখার কাজ শুরু করা হয়। সুদাইরে এসময় অবস্থান করছিলেন সৌদির প্রধান জ্যোতির্বিদ আবদুল্লাহ আল-খুদাইরি।
ধারণা করা হচ্ছিল, এ বছর ৩০টি রোজা রাখতে হবে। বিশেষ করে ২০ মার্চ সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছিল, ২৯ মার্চ আরব ও ইসলামিক বিশ্বে শাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ ওইদিন সূর্যাস্তের আগে চাঁদ অস্ত যাবে এবং চাঁদ সূর্যের সংযোগ ঘটবে সূর্যাস্তের পর।
শেষ পর্যন্ত আমিরাতের জ্যোর্বিদ্যা কেন্দ্রের হিসাব ভুল প্রমাণিত হয়েছে। তবে সৌদি আরবের প্রতিবেশি রাষ্ট্র ওমানে সোমবার ঈদ উদযাপিত হবে। আগে থেকেই ঘোষণা দেয়ায় দেশটির মুসল্লিরা এবার ৩০ রোজা রাখবেন।
ঈদ/এএমএম/কিউটি
আরও খবর পড়তে: NRB365..com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: NRB365 News
















Leave a Reply