০১ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে বন্দুকধারীদের হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন।
দেশটির পূর্বাঞ্চলে ইতুরি প্রদেশের দুই গ্রাম বোগা ও তিচাবিতে এ হামলার ঘটনা ঘটে। খবর: আলজাজিরা।
দেশটির একজন সামরিক কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, বন্দুকধারীদের পৃথক দুই হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। উগান্ডা সীমান্তবর্তী দুটি গ্রামে এ হত্যাকাণ্ড ঘটেছে। একটি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ওই অঞ্চলে ১২টির মতো সশস্ত্র গোষ্ঠী সক্রিয়। এর মধ্যে একটি অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) সংশ্লিষ্টরা এ হামলা চালিয়ে থাকতে পারে ধারণা করা হয়েছে।
বন্দুক হামলা/এসকেএম















