০৫ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে।
সোমবার চলমান কঠোর বিধিনিষেধ ১৪ জুলাই পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এর আগে দেশে করোনা সংক্রমণ ও মৃত্যু উদ্বেগজনকভাবে বাড়তে থাকায় গত ১ জুলাই থেকে দেশব্যাপী শুরু হয় কঠোর বিধিনিষেধ। যা শেষ হবে ৭ জুলাই। এখন নতুন করে আরও ৭ দিন কঠোর লকডাউন বেড়ে ১৪ জুলাই পর্যন্ত চলবে।
আরও পড়ুন: লকডাউনে বিধিনিষেধ মেনে চলার অনুরোধ তথ্যমন্ত্রীর
লকডাউনে জরুরি সেবা ছাড়া সরকারি-বেসরকারি অফিস, যানবাহন, শপিংমল-দোকানপাট বন্ধ রয়েছে। তবে শিল্প-কারখানা খোলা থাকলেও জনসমাবেশ হয় এমন কোনও অনুষ্ঠানের আয়োজন করা যাবে না এই সময়ে।
বিধিনিষেধ বাস্তবায়নে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে মাঠে রয়েছে সেনাবাহিনী। বিনা প্রয়োজনে বের হলেই গ্রেফতার করা হচ্ছে।
লকডাউন/এসকেএম














