৩ অক্টোবর ২০২১ (বিনোদন ডেস্ক): ‘মানিকে মাগে হিতে’ গান গেয়ে রাতারাতি ভাইরাল হওয়া শ্রীলংকার শিল্পী ইয়োহানি ডি সিলভা আহত হয়েছেন। ভারতে কনসার্ট করতে গিয়ে মারাত্মক আঘাত পেয়েছেন তিনি।
শনিবার তিনি নিজেই তার আহত হওয়ার খবর জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। নিজের একটি ছবি পোস্ট করেন ২৮ বছর বয়সি ইয়োহানি। যেখানে দেখা গেছে, তার চোখের নিচে আঘাতের চিহ্ন।
ক্যাপশনে তিনি লিখেছেন ‘স্টেজ শো করতে গিয়ে একটি দুর্ঘটনা ঘটে। গানের মধ্যে এতটাই ডুবে গিয়েছিলাম যে দুর্ঘটনাবশত গিটারের মাথায় প্রচণ্ড জোরে বাড়ি খাই। মুখে বেশ লেগেছে। আঘাতটা যে এত গুরুতর, সেটি প্রথমে বুঝতে পারিনি।
তবে এমন আঘাতেও থামছেন না লংকান পপ কুইন। রোববার হায়দরাবাদের গাছিবাওলি এলাকার একটি কফিশপে এই চোট নিয়েই কনসার্ট করবেন তিনি।
ইনস্টাগ্রামে ইয়োহানি লিখেছেন, শো থামবে না। আমাদের সাথে আজ কী হবে, তা আমাদের কর্মের ওপর নির্ভর করে। আমরা যেভাবে চলি, জীবনও সেভাবেই চলে। যতটা জোরে আমরা ধাক্কা দিই, উল্টে যাই, উড়ি বা যুদ্ধ থামিয়ে দিই, জীবন সেভাবেই বাঁক নেয়। তবে এই ক্ষত আমাদের ভুলগুলো বুঝতে সাহায্য করে।
ইয়োহানি/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply