করোনায় আক্রান্ত আমির খান

২৪ মার্চ ২০২১ (বিনোদন ডেস্ক): করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড সুপারস্টার আমির খান। বর্তমানে তিনি হোম কোয়ারেন্টিনে রয়েছেন। তবে শারীরিকভাবে সুস্থ আছেন এ অভিনেতা।

আমির খানের মুখপাত্র বলেন, কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে আমির খানের। তিনি বর্তমানে হোম কোয়ারেন্টিনে রয়েছেন। সব ধরনের নিয়ম মেনে চলছেন। তিনি এখন শারীরিক ভাবে ভালো আছেন। খবর: ইন্ডিয়ান এক্সপ্রেস।

সম্প্রতি যারা তার সংস্পর্শে এসেছেন, সতর্কতার জন্য তাদের সবাইকে করোনা টেস্ট করানোর অনুরোধ জানিয়েছেন তিনি।

সম্প্রতি কিংবদন্তী অভিনেতা টম হ্যাংকস অভিনীত ‘ফরেস্ট গাম্প’ চলচ্চিত্রটির অফিশিয়াল হিন্দি রিমেক ‘লাল সিং চাড্ডা’র শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন।

করোনা ভাইরাস/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *