০৮ মে ২০২১ (বিনোদন ডেস্ক): করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। হিমাচলে নিজের বাড়িতে যাবেন বলে শুক্রবার কোভিড পরীক্ষা করিয়েছিলেন। পরের দিন সকালে পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।
শনিবার করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি নিজেই জানিয়েছেন অভিনেত্রী।
কঙ্গনা লিখেন, ‘আমি গত কয়েকদিন ধরে চোখে কিছুটা জ্বালাপোড়া সংবেদন নিয়ে ক্লান্ত ও দুর্বল বোধ করছিলাম। হিমাচলে যাব বলে আশা করছিলাম, তাই গতকাল করোনা পরীক্ষা করাই এবং আজ ফল পজিটিভ এসেছে।’
আক্রান্ত হওয়ার পর সবার কাছ থেকে নিজেকে আলাদা করে রেখেছেন বলে জানান তিনি।
করোনা ভাইরাস/এসকেএম















