করোনায় আক্রান্ত মেহের আফরোজ শাওন

৩০ জুলাই ২০২১ (বিনোদন ডেস্ক): করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

পোস্টে তিনি লিখেন, ‘পজিটিভ’। তারপর থেকে শোবিজ অঙ্গনে অনেকে মন্তব্য করে তার দ্রুত সুস্থ হয়ে উঠার জন্য প্রাথনা করেন।

প্রসঙ্গত, ঈদুল আযহা উপলক্ষে ‘নিশা লাগিলোরে’ শিরোনামের গানে কণ্ঠ দেন শাওন। এখানে তার সাথে দ্বৈত কণ্ঠ দিয়েছেন চঞ্চল চৌধুরী। হাছন রাজার কালজয়ী এ গানের সংগীতায়োজন করেন দেশের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী পার্থ বড়ুয়া।

মেহের আফরোজ শাওন/এসকেএম