করোনায় আক্রান্ত সৃজিত

২ জানুয়ারি ২০২১ (বিনোদন ডেস্ক): করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়। বর্তমানে তিনি কোয়ারেন্টিনে রয়েছেন।

শনিবার রাতে টুইট করে সৃজিত নিজেই এ খবর জানিয়েছেন। খবর: আনন্দবাজার পত্রিকা।

টুইট করে সৃজিত জানান, করোনায় আক্রান্ত হয়ে তিনি আইসোলেশনে আছেন। গত ৭২ ঘণ্টার মধ্যে যারা তার সংস্পর্শে এসেছেন, তাদের করোনা পরীক্ষা করার অনুরোধ জানিয়েছেন তিনি।

গত ছয় দিনে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যায় ১০ গুণ বেশি বৃদ্ধি পেয়েছে পশ্চিমবঙ্গে। তারই প্রভাব পড়েছে টলিউডেও। করোনায় আক্রান্ত হচ্ছেন একের পর এক তারকা।

সৃজিত মুখোপাধ্যায়/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *