৩১ ডিসেম্বর ২০২০ (বিনোদন ডেস্ক): করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন জনপ্রিয় হলিউড অভিনেত্রী ডাউন ওয়েলস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রীর মুখপাত্র হারলান বল। তিনি বলেন, বুধবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ছোট পর্দায় অভিনয় করে খ্যাতি পান ডাউন ওয়েলস। টিভি কমেডি ধারাবাহিক ‘গিলিগানস আইল্যান্ড’ এ অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন এ অভিনেত্রী। ১৯৫৯ সালে মিস নেভাদা খেতাব জিতেছিলেন তিনি।
জনপ্রিয় এ অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে হলিউডে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার আত্মার শান্তি কামনা করে পোস্ট করেছেন তার সহকর্মীরা। ডাউন ওয়েলসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অভিনেত্রী টিনা লুইস।
অভিনয় ক্যারিয়ারে ১৫০টিরও বেশি টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। অভিনেত্রীর পাশাপাশি তিনি ছিলেন প্রযোজক, লেখক, সাংবাদিক, মোটিভেশনাল স্পিকার, শিক্ষক, মানবাধিকার কর্মী ও পরিবেশবাদী।
বিনোদন/এসকেএম
















Leave a Reply