করোনায় শনাক্ত তিন হাজার ছাড়াল

১৩ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ১২ জন। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ১২৩ জন মারা গেছেন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয় ২৭ হাজার ৪৮৬‌ জনের। পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৩৩৫৯ জন। শনাক্তের হার ১২ দশমিক ৩ শতাংশ।

দেশে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৪ হাজার ৬৬৪ জন।

গত ২৪ ঘন্টায় বাসা ও হাসপাতাল মিলিয়ে সুস্থ হয়েছেন ৩০২ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫১ হাজার ৯৫৫ জন।

করোনা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *