করোনা আক্রান্ত লিওনেল মেসি

২ জানুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি।

সোমবার রাতে ফ্রেঞ্চ কাপে খেলতে নামার আগেই করোনা টেস্টে পজিটিভ হয়েছেন রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।

এর আগে শনিবার রাতে এক বিবৃতিতে পিএসজি জানিয়েছে, তাদের একজন কর্মী করোনা টেস্টে পজিটিভ হয়েছেন। কিন্তু রোববার জানা গেল- লিওনেল মেসি, মিডফিল্ডার হুয়ান বেরনাত, সার্জিও রিকো ও নাথান বিতুমাজাল করোনা টেস্টে পজিটিভ।

এক বিবৃতিতে পিএসজি জানায়, করোনা টেস্টে আমাদের চারজন তারকা ফুটবলার হুয়ান বেরনাত, সার্জিও রিকো ও নাথান বিতুমাজাল পজিটিভ হয়েছেন। আমরা তাদের দল থেকে আলাদা করে কোয়ারেন্টিনে রেখেছি। তারা আমাদের স্বাস্থ্য প্রোটোকলে রয়েছেন।

লিওনেল মেসি/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *