২৩ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): করোনা ভাইরাসের টিকা নেয়ার বয়স সীমা আরেক দফা কমানো হচ্ছে। নতুন নির্দেশনা কার্যকর হলে ১৮ বছর বয়সীরাও পাবে করোনার টিকা। এ বিষয়ে বিশেষ নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমকে। বলেছেন, খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।
শুক্রবার স্বাস্থ অধিদপ্তরের মহাপরিচালক মুগদা জেনারেল হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও মহাখালী গ্যাস্ট্রোলিভার হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি এসব কথা জানান।
তিনি বলেন, করোনার সংক্রমণ রোধে যারা ফ্রন্ট লাইনার হিসেবে কাজ করছেন, তাদের পরিবারের সদস্যদের মধ্যে যাদের বয়স ১৮ বছর বা তার নিচে তাদের প্রথমে টিকা দেয়া হবে। পরে ১৮ বছর বা তার চেয়ে বেশি বয়েসি সাধারণ নাগরিক তাদের টিকার আওতায় আনা হবে।
আরও পড়ুন: করোনার টিকা নেয়ার বয়সসীমা কমলো
উল্লেখ্য, সরকার ইতোমধ্যে ৫ দফা বয়স সীমা নির্ধারণ করেছে। প্রথমে ৫৫ বছর বা তারচেয়ে বেশি বয়েসিদের টিকার আওতায় আনা হয়। এরপর নিবন্ধন করানো হয় ৪৪ বছর পর্যন্ত। তারপরের ধাপে কমিয়ে ৪০ বছর করা হয়। গত ৫ জুলাই বয়স সীমা করা হয় ৩৫ বছর। সবশেষ ১৯ জুলাই নির্ধারণ করা হয় ৩০ বছর পর্যন্ত।
টিকার বয়সসীমা/এএমএম/আরএম
















Leave a Reply