৩১ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): টানা দুই বছর। বিশ্বজুড়ে সমানে তাণ্ডব চালাচ্ছে করোনা ভাইরাস। যা ইতোমধ্যে অর্ধকোটিরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।
মহামারি এই সময়ে বেড়েছে ধনী গরিবের বৈষম্য। ধনী আরও ধনী হয়েছে। গরীবরা হয়েছে নিঃস্ব। নাভিঃশ্বাস উঠেছে মধ্যবিত্তের। আর্থিক অক্ষমতা থেকে শিক্ষা-চিকিৎসায় বঞ্চিত হয়েছে শত কোটি মানুষ।
ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, এই দুই বছরে বিশ্বের এমন কোনও দেশ নেই যেখানে হানা দেয়নি এই ভাইরাস। ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে প্রায় সাড়ে আটাশ কোটি মানুষ। মৃত্যু হয়েছে ৫৪ লাখ মানুষের।
বিশ্বব্যাংক বলছে, শুধু করোনা মহামারিই নয়, করোনার সাথে বিশ্বজুড়ে পাল্লা দিয়ে বেড়েছে অসমতা ও বৈষম্য। বিশ্বজুড়ে অসমতার মহামারি চলছে। সংস্থাটির এ রিপোর্টে মতে, করোনার কারণে দেশে দেশে অর্থনৈতিক উন্নয়ন থমকে গেছে। চরম দারিদ্র্য ও বৈষম্য অবসানের প্রচেষ্টায় বাদ সেধেছে।
এরই মধ্যে আফ্রিকায় শনাক্ত হয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। যা বিশ্বকে নতুন করে আতঙ্কে ফেলেছে। দ্রুত সংক্রমণে সক্ষম ওমিক্রনের কারণে নতুন করে তৃতীয় ঢেউয়ের শঙ্কায় পড়েছে বিশ্ব। এ নিয়ে দেশে দেশে চলছি বিধিনিষেধ জারি।
উল্লেখ্য, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম শনাক্ত হয় অজানা ভাইরাস। তখন মানুষ ঘুণাক্ষরেও চিন্তা করতে পারেনি ভাইরাসটি পুরো পৃথিবীকে ওলটপালট করে দেবে। শুরুর দিকে গুরুত্ব দেয়নি অধিকাংশ দেশ। কিন্তু কয়েকদিনের মধ্যে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে সংক্রমণ ও মৃত্যু। অবস্থাদৃষ্টে ২০২০ সালের ৩০ জানুয়ারি একে মহামারি ঘোষণা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আজ ২০২১ সালের ৩১ ডিসেম্বর প্রথম করোনা সংক্রমণের দুই বছর পূর্ণ হলো।
সালতামামি/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















Leave a Reply