করোনা সংক্রমণ রোধে ব্যাংককে কারফিউ

১২ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, থাইল্যান্ড): করোনা নিয়ন্ত্রণে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে কারফিউ জারিসহ নানা ধরনের কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে। এর ফলে এক কোটিওর বেশি লোককে কঠোর বিধি নিষেধের আওতায় পড়তে হচ্ছে।

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সোমবার থেকে ব্যাংককে রাত্রিকালীণ কারফিউ ও ৯টি প্রদেশে কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে। ছবি: এএফপি

সোমবার থেকে ব্যাংককে রাত্রিকালীণ কারফিউ বলবৎ করা হয়েছে। খবর: এএফপি।

করোনার উচ্চ সংক্রমণের ধরণ আলফা ও ডেল্টার কারণে দেশটিতে করোনা রোগী দ্রুতই বাড়ছে।
থাইল্যান্ডে এ পর্যন্ত তিন লাখ ২৬ হাজার ৩শ’রও বেশি লোক করোনায় আক্রান্ত এবং দুই হাজার ৭১১ জন মারা গেছে। তবে বেশিরভাগ সংক্রমণ ও মৃত্যু এপ্রিলে নতুন দফায় শুরু হওয়া করোনার কারণে হয়েছে।

রাজধানী ব্যাংককে রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ জারি ছাড়াও আরও নয়টি প্রদেশে কঠোর বিধি নিষেধ আরোপ করা হয়েছে।

কারফিউ ও কঠোর বিধিনিষেধের এই সিদ্ধান্ত গত শনিবার জারি করা হয়।

আরও পড়ুন: থাইল্যান্ডে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা

একসাথে পাঁচজনের বেশি লোক একত্রিত হতে পারবে না। গণপরিবহন নেটওয়ার্কও রাত নয়টা থেকে বন্ধ থাকবে। সুপারমার্কেট, রেস্টুরেন্ট, ব্যাংক, ফার্মেসি ও ইলেকট্রনিক ছাড়া সব দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

কারফিউ/এএমএম/রমু

http://artnewsbd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *