আন্তর্জাতিক ডেস্ক: কলম্বিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি ফেরি ডুবে ১১ জনের মৃত্যু হয়েছে।
কুন কিম নামে দেশটির একজন জ্যেষ্ঠ মন্ত্রী শনিবার সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। খবর: রয়টার্স।
খবরে বলা হয়, ফেরিতে করে গত বৃহস্পতিবার স্কুলছাত্ররা মেকং নদী পার হচ্ছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হঠাৎ করে এটি নদীতে ডুবে যায়। এ সময় ৪ ছাত্র ও ফেরির দুই কর্মী সাঁতরে কূলে উঠতে পারলেও বাকিরা তলিয়ে যান।
শনিবার সবশেষ ১৪ বছরের এক ছাত্রের লাশ উদ্ধার করা হয় নদী থেকে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কলম্বিয়ার প্রধানমন্ত্রী হুন সেন। একই সাথে তিনি নিহতের পরিবারকে সমবেদনা জানিয়েছেন।
ফেরিডুবি/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply