কলাবাগানে বাসা থেকে সাংবাদিকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক: রাজধানীর কলাবাগানের একটি বাসা থেকে কুদরত-ই-খুদা নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি যমুনা টেলিভিশনের নিউজ রুম এডিটর (ডিজিটাল) হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম জানান, তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

সাংবাদিক/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ