বিনোদন ডেস্ক: বলিউডের সুপারস্টার সালমান খান দফায় দফায় হত্যার হুমকি পেয়েই যাচ্ছেন। আর এ জন্য নিজের নিরাপত্তার ঝুঁকি এড়িয়ে যেতে বুলেটপ্রুফ গাড়ি কিনেছেন। নিজ বাসার সামনে বসিয়েছেন অতিরিক্ত পুলিশ। তবে এরই মধ্যে ফের হত্যার হুমকি পেলেন সালমান খান।
ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সোমবার (১০ এপ্রিল) রাত ৯টার দিকে মুম্বাই পুলিশের কন্ট্রোল রুমে একটি ফোন কল আসে। এ সময় হুমকি দিয়ে এক ব্যক্তি বলেন, এ মাসের ৩০ এপ্রিল বলিউডের অভিনেতা সালমান খানকে হত্যা করা হবে।
এ বিষয়ে মুম্বাই পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে কল করা ওই ব্যাক্তির নাম রকি ভাই। কলটি যোধপুর থেকে এসেছিল। এ বিষয়ে এখনও তদন্ত চলছে।
সম্প্রতি কয়েকবার সালমান খানকে হত্যার হুমকি এসেছিল লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং থেকে। সবশেষ ১৯ মার্চ সালমান খানের ম্যানেজার জোর্ডি প্যাটেলের ই-মেইলে পাঠানো বার্তায় তাকে হত্যার হুমকি দেয়া হয়। এই হুমকি পাওয়ার পর সালমানের নিরাপত্তা নিয়ে চিন্তিত তার পরিবার। এজন্য এই অভিনেতার নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়ানো হয়েছে।
প্রসঙ্গত, ১৯৯৮ সালে যোধপুরে সিনেমার শ্যুটিং চলাকালীন দুটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ উঠে সালমানের বিরুদ্ধে। ভারতের বিষ্ণোই সম্প্রদায় এই হরিণকে ভক্তি করে। জানা গেছে এই অভিনেতার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর থেকেই বিষ্ণোই সম্প্রদায়ের কাঁটা হয়ে আছেন বলিউড ভাইজান।
বায়দুল কাদের/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply