কাজী হায়াতের শারীরিক অবস্থার অবনতি

১৬ মার্চ ২০২১ (বিনোদন ডেস্ক): ঢাকাই সিনেমার জনপ্রিয় পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াৎ করোনা ভাইরাসে আক্রান্ত।

সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। তার হাসপাতাল ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক সমতিরি কার্যকরি পরিষদের সদস্য কবিরুল ইসলাম রানা।

কাজী হায়াৎ করোনা আক্রান্ত হলেও বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু তার শরীরের অবস্থার উন্নতি হচ্ছে না। অবস্থার অবনতিক হলে ডাক্তারের পরামর্শ মেনে মঙ্গলবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে গত ২ মার্চ করোনা প্রতিষেধক টিকা নিয়েছেন কাজী হায়াৎ। টিকা নেয়ার সপ্তাহ খানেকের মাথায় করোনায় আক্রান্ত হন তিনি ও তার স্ত্রী। কাজী হায়াতের শারীরিক অবস্থা জটিল হলেও মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে তার স্ত্রীর অবস্থা।

কাজী হায়াৎ পরিচালিত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বীর’। গত বছর মুক্তি পায় ছবিটি। এটি ছিলো তার ক্যারিয়ারের   ৫০তম সিনেমা।

কাজী হায়াৎ/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *