আন্তর্জাতিক ডেস্ক: কানাডার সাস্কাটুনে সার্বজনীন পূজা পরিষদের উদ্যোগে সাস্কাচুয়ানের কনফেডারেশন ইন হোটেলে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে তিন দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব।
শুক্রবার দেবীর বোধনের মাধ্যমে পূজার শুভ সূচনা হয়। প্রতিদিন সান্ধ্য পূজার পাশাপাশি সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান চলে মধ্যরাত পর্যন্ত।
নাচ, গান, নাটকের মাধ্যমে বাংলার সংস্কৃতিকে বিদেশের মাটিতে পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে কমিউনিটির সব সদস্য একযোগে নিরলস কাজ করে। বিজয়া দশমীতে সিঁদুর খেলার মাধ্যমে শেষ হয় এবারের দুর্গাপূজা।
সাস্কাচুয়ান সার্বজনীন পূজা পরিষদের সভাপতি অলক চৌধুরী সদস্যদের প্রতি সফলভাবে পূজা সম্পন্ন করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দুর্গাপূজা/এএমএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD













Leave a Reply