৫ সেপ্টেম্বর ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): আফগানিস্তানের রাজধানী কাবুলে রুশ দূতাবাসের সামনে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষ্যে ১১ জন নিহত হয়েছেন।
সোমবার কাবুলে রুশ দূতাবাসের প্রবেশপথের কাছে এ হামলার ঘটনা ঘটে। খবর: রয়টার্স।
আফগান পুলিশ জানিয়েছে, দূতাবাসের গেটের কাছে আসার সময় সশস্ত্র রক্ষীরা হামলাকারীকে গুলি করে হত্যা করে। হামলাকারী তার লক্ষ্যে পৌঁছানোর আগেই তাকে শনাক্ত করা হয় এবং গুলি করে হত্যা করা হয়।
আফগানিস্তানের রাজধানী কাবুলের সপ্তম জেলার দার-উল-আমান রোডে অবস্থিত রাশিয়ান দূতাবাসের পাশে আত্মাঘাতী বোমাটির বিস্ফোরণ ঘটেছে।
একজন কূটনীতিক রাশিয়ান ভিসার জন্য আবেদনকারী শিক্ষার্থীদের তালিকা ঘোষণা করতে বাইরে এলে বিস্ফোরণটি ঘটে।
বিস্ফোরণের বিষয়ে এখনও আনুষ্ঠানিক কিছু জানায়নি ক্ষমতাসীন তালেবান।
খালিদ মাহমুদ চৌধুরী/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply